ভারতের কমিউনিস্ট পার্টির গঠন থেকে শুরু করে, পার্টি বিভাজন, জরুরী অবস্থা ইত্যাদি পরিস্থিতি অতিক্রম করে চতুর্দশ পার্টি কংগ্রেস পর্যন্ত সমস্ত অভিজ্ঞতাকে একত্রিত করে স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী সময়ে পার্টির ভূমিকা এবং এই প্রক্রিয়ায় সংগঠিত বিচ্যুতিকে বিজ্ঞানসম্মতভাবে মূল্যায়ন করে কমরেডদের উপযুক্ত করে তোলার তাগিদ থেকেই এই বইয়ের প্রকাশ । পার্টি গঠনের সূচনা পর্ব থেকে এর নেতৃত্ব ও কর্মীবৃন্দ জাতীয় স্বাধীনতা এবং শ্রমিক ও কৃষক শ্রেণি এবং আরো লক্ষ লক্ষ মেহনতি মানুষের স্বার্থরক্ষার জন্য আত্মনিয়োগ করেন। ফলে সমাজতন্ত্রের ধারণা তথা মার্কসবাদ-লেনিনবাদের বিজ্ঞানসম্মত ধারণাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির পরীক্ষিত বিপ্লবীদের উল্লেখযোগ্য অবদান ছিল। এটা অত্যন্ত গর্বের সঙ্গে দাবি করা যায় যে কমিউনিস্ট পার্টিই দেশের বৈপ্লবিক আন্দোলনের মহান ঐতিহ্যকে বহন করে। পার্টি যথাযথ ভারতীয় পরিবেশ অনুসারে তার রাজনৈতিক রণকৌশল রচনা করে তার প্রয়োগ ঘটিয়েছে, শ্রেণি সংগ্রামকে প্রসারিত করেছে এবং এর নেতৃত্ব ও কর্মীবৃন্দ জাতীয় আন্দোলনের সংগ্রামে ব্যাপক আত্মত্যাগ করেছে। শুরু থেকেই কমিউনিস্ট পার্টি প্রোলেতারীয় আন্তর্জাতিকতার পতাকা উর্ধ্বে তুলে ধরে এসেছে এবং কোনদিনই উগ্র জাতীয়তাবাদী প্রবণতায় ভেসে যায়নি। এইসব কারণে পার্টি অগ্রণী বামপন্থী শক্তি হিসাবে দেশে স্বীকৃত। এই গ্রন্থে এই ঐতিহাসিক প্রক্রিয়ার রূপরেখা উপস্থাপিত হয়েছে। এই গ্রন্থ ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসকে যথাযথ উপলব্ধি করতে উদ্বুদ্ধ করবে।
Subjects
| Edition | Availability |
|---|---|
|
1
Bharater Communist Andolan - Itihaser Ruprekha
09/11/2025, National Book Agency Private Limited
Paperback
in Bengali
- 2
9348778293 9789348778291
|
aaaa
|
Book Details
Edition Notes
The Physical Object
Edition Identifiers
Work Identifiers
Links outside Open Library
Community Reviews (0)
Wikipedia citation
Copy and paste this code into your Wikipedia page.
{{cite book|author=Harkishen Singh Surjeet |date=09/11/2025 |title=Bharater Communist Andolan - Itihaser Ruprekha |publication-place=Kolkata, India |publisher=National Book Agency Private Limited |isbn=978-93-487-7829-1 |ol=62581442M}}
