এ বইয়ের মূল উপজীব্য প্রাগৈতিহাসিক যুগের আদিম অবস্থা থেকে শুরু করে সমাজতন্ত্র পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস। নানান পরিবর্তনের মধ্যে দিয়ে মনুষ্য সমাজ বিকশিত হয়েছে। কিন্ত, এই বিকাশ প্রক্রিয়ার মূল চালিকাশক্তি কী? লেখক অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে মানব সভ্যতার ইতিহাস আলোচনা করে দেখিয়েছেন আসলে শ্রেণিসংগ্রামই হলো সেই চালিকাশক্তি। শ্রেণিহীন আদিম সমাজ থেকে শ্রেণি বিভক্ত সমাজের জন্ম, তারপর বিভিন্ন সামাজিক স্তরে শ্রেণীতে শ্রেণীতে বিরোধ, লড়াই; সেই লড়াইয়ের পরিণতি হিসাবে নতুন সামাজিক স্তরের উদ্ভব এবং নিশ্চিতভাবেই শেষ পর্যন্ত আধুনিক শ্রেণিহীন সমাজ সাম্যবাদী ব্যবস্থায় চূড়ান্ত উত্তোরণ - এইসব আলোচনাই এ বইয়ের দু'মলাটে বাঁধা। লেখক রেবতী বর্মন (রেবতীমোহন বর্মন) সমাজ বদলের স্বপ্ন দেখা একজন বিপ্লবী, একজন কমিউনিস্ট। স্বাধীনতার লড়াইয়ে, শ্রেণির লড়াইয়ে অংশ নেওয়ায় পরাধীন ভারতের ব্রিটিশ সরকার তাঁকে বিনা বিচারে বহুবার বন্দী রেখেছিল; যার ফলস্বরূপ মাত্র ৪৭ বছর বয়সে ১৯৫২ সালে তিনি মারা যান। এই বইয়ের শুরুতে লেখকের একটা সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন মুজফ্ফর আহমদ।
Subjects
| Edition | Availability |
|---|---|
|
1
Samaj o Sabhyatar Kramabikas
09/02/2025, National Book Agency Private Limited
Paperback
in Bengali
- 23
9348778536 9789348778536
|
aaaa
|
Book Details
Edition Notes
The Physical Object
Edition Identifiers
Work Identifiers
Links outside Open Library
Community Reviews (0)
Wikipedia citation
Copy and paste this code into your Wikipedia page.
{{cite book|author=Rebati Barman |date=09/02/2025 |title=Samaj o Sabhyatar Kramabikas |publication-place=Kolkata, India |publisher=National Book Agency Private Limited |isbn=978-93-487-7853-6 |ol=62580820M}}
